কিয়েভ দখল করতে রুশ সেনাদের আসতে দিন : জেলেনস্কি
- আপডেট: ০২:২৫:৩২ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২
- / ১০৩০৬ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল ডেস্ক: ইউক্রেনে অভিযান শুরুর পর থেকেই রাজধানী কিয়েভ দখল করার জন্য ব্যাপক চেষ্টা চালাচ্ছে যাচ্ছে রুশ সেনারা। বিশেষ করে গত কয়েক দিন ধরে রুশ সেনাদের সাথে ইউক্রেন সৈন্যদের তীব্র লড়াই চলছে। যেকোনো মুহূর্তে রুশ বাহিনী শহরটিতে ব্যাপক হামলা শুরু করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন অবস্থায় প্রেসিডেন্ট জেলেনস্কি হুঁশিয়ারি দিয়ে বলছেন, রাশিয়ার সেনারা কিয়েভ দখলের চেষ্টা করলে ইউক্রেনীয়রা মৃত্যুর আগ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে।তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কিয়েভ দখল করতে রুশ সেনাদের আসতে দিন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
রোববার (১৩ মার্চ) রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা লাইভ আপডেট থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, শনিবার রাতে জেলেনস্কি বলেন, তারা (রাশিয়া) ব্যাপক বোমা ছুড়ে সহজে এ অঞ্চলের ইতিহাস মুছে দেয়ার সিদ্ধান্ত নিলে…এবং আমাদের সবাইকে নিঃশেষ করে দিলেই কিয়েভে প্রবেশ করতে পারবে। এটাই যদি তাদের লক্ষ্য হয়, তাহলে তাদের আসতে দিন, তবে এখানে শুধু তাদেরই বসবাস করতে হবে।
এর আগে ইউক্রেন প্রেসিডেন্ট দাবি করেন, কিয়েভ দখলের চেষ্টায় রুশ সেনাদের বেশি ক্ষতি হচ্ছে। ইউক্রেন সেনাদের কাছে শুক্রবারই ৫০০ থেকে ৬০০ রুশ সেনা আত্মসমর্পণ করেছে।
ঢাকা/টিএ






































