কৃষিবিদ ফিডে আবেদন শুরু আজ
- আপডেট: ১০:১৯:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১
- / ১০২৮৯ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক; এসএমই খাতে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া কৃষিবিদ ফিড ইন্ডাস্ট্রিজের কোয়ালিফাইড ইনভেস্টর অফারে (কিউআইও) আজ রোববার (১০ অক্টোবর) থেকে আবেদন গ্রহণ শুরু। কোম্পানিটির কিউআইওতে আবেদন গ্রহণ চলবে ১৪ অক্টোবর পর্যন্ত। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত ৫ সেপ্টেম্বর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৯০তম কমিশন সভায় অর্থ উত্তোলনের অনুমোদন দেয়া হয়।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র মতে, কোম্পানিটি কিউআইও এর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূলে ২ কোটি ২০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ২২ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত অর্থ দিয়ে ব্যাংক ঋণ পরিশোধ, কারখানা ভবন নির্মাণ, যন্ত্রপাতি ক্রয়, ডিজেল জেনারেটর ক্রয়, ডেলিভারি ভ্যান ক্রয় এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে।
কোম্পানিটির ৩০ ডিসেম্বর ২০২০ সমাপ্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৬৭ টাকা এবং পুন:মূল্যায়ন সঞ্চিতি ছাড়া নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮.৪৭ টাকায়।
এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।
এছাড়া কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে যথাক্রমে এমটিবি ক্যাপিটাল।
ঢাকা/এমটি



































