কেক নাকি চকোলেটের পাহাড় সুহানার জন্মদিনে
- আপডেট: ০৩:৩৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২
- / ১০৩১১ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: শাহরুখ-কন্যা সুহানা খান ২২মে জন্মদিনে ২২ বছরে পা রেখেছে। সুহানার জন্মদিনের কেকটা এতই সুস্বাদু ছিল যে, ভুলতে পারছেন না কেউ। যাঁরা পার্টিতে উপস্থিত ছিলো, তাঁরা তারিফ করেছে সেই চকোলেট কেকের। ক্যারামেল, চকলেট আর লাল চেরিতে সুসজ্জিত দোতলা কেকের ছবি ইনস্টাগ্রামে নিমেষে ভাইরাল! দেখে দেখে আশ মিটছে না ভক্তদের। ‘অপূর্ব!’, ‘সুস্বাদু’ মন্তব্যের জোয়ার বইছে নীচে। তারকা এবং সুহানার বন্ধুদের মধ্যে যাঁরা জন্মদিনে উপস্থিত ছিলেন লিখলেন, ‘চকোলেটময় জন্মদিন! খুব আনন্দ হল।’
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এক সপ্তাহ আগেই বলিউডে অভিষেক হয়েছে বাদশা-কন্যার। সেই কারণে এ বারের জন্মদিনে পরিবারের খুশির আমেজ ছিল আলাদাই। জোয়া আখতারের প্রযোজনায় ওটিটি মঞ্চে আসতে চলেছে ‘দ্য আর্চিজ’। জনপ্রিয় আর্চির কমিকস অবলম্বনে সেই ছবি মুক্তি পাবে ২০২৩ সালে। যাতে ভেরোনিকার চরিত্রে অভিনয় করছেন সুহানা। মেয়ে যে বাবার পদাঙ্ক অনুসরণ করে অভিনয়ে আসছেন, এতে খুশি এসআরকে অনুরাগীরাও।





































