০১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

কেন্দ্রীয় ব্যাংকের ৪ কর্মকর্তাকে দুদকে তলব

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:১৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২
  • / ১০৩০৮ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: আলোচিত ব্যবসায়ী প্রশান্ত কুমার (পিকে) হালদার বিভিন্ন কাগুজে প্রতিষ্ঠানের মাধ্যমে কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাত করেছেন। পিকে হালদারের হাজার হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনা অনুসন্ধান ও তদন্তের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের চার কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বাংলাদেশ ব্যাংকের যেসব কর্মকর্তাদের তলব করেছে তারা হলেন কেন্দ্রীয় ব্যাংকের যুগ্ম-পরিচালক মোহাম্মদ ফেরদৌস কবির, এবিএম মোবারক হোসেন, উপ পরিচালক হামিদুল আলম ও সহকারী পরিচালক কাদের আলী।

আজ বুধবার (১৯ জানুয়ারি) দুদকের উপ পরিচালক গুলশান আনোয়ার প্রধানের সই করা চিঠিতে বলা হয়েছে, তলব করা সবাইকে আগামী সোমবার সকাল ১০টায় রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আসতে বলা হয়েছে।

বিদেশ পলাতক এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এই ব্যবস্থাপনা পরিচালক ও ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের সাবেক পরিচালক ছিলেন। তার বিরুদ্ধে কয়েকটি কাগুজে প্রতিষ্ঠান দেখিয়ে অন্তত সাড়ে ৩ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। দুদক বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের কাছ থেকে এই বিষয়ে শুনবে।

জানা যায়, অর্থ আত্মসাতের এসব ঘটনায় পিকে হালদারের বিরুদ্ধে ১৫টি মামলা আছে। এসব মামলায় তার বান্ধবী ও আত্মীয় স্বজনদেরও আসামি করা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার হয়ে অনেক আসামি কারাগারে রয়েছেন।

পিকে হালদারকে ধরতে প্রয়োজনে ইন্টারপোলেরও সহায়তা চাওয়া হবে বলে জানিয়েছিল দুদক। বিভিন্ন মাধ্যমে জানা গেছে, বর্তমানে কানাডায় অবস্থান করছেন পিকে হালদার।

ঢাকা/কেএম

ট্যাগঃ

শেয়ার করুন

কেন্দ্রীয় ব্যাংকের ৪ কর্মকর্তাকে দুদকে তলব

আপডেট: ০৬:১৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২