০৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

কোয়ারেন্টিন নীতিমালায় পরিবর্তন আনছে না মালয়েশিয়া

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৫২:২৯ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২
  • / ১০৪২৪ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্ক: কভিড-১৯ মহামারীতে কোয়ারেন্টিন নীতিমালায় আপাতত পরিবর্তন আনছে না মালয়েশিয়া। দেশটির স্বাস্থ্যমন্ত্রী কাইরি জামালুদ্দিন জানান, চলতি বছরের শেষ পর্যন্ত বিদ্যমান করোনা নীতিমালা কার্যকর থাকবে। খবর দ্য স্ট্রেইটস টাইমস।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

গতকাল শনিবার জামালুদ্দিন বলেন, প্রধানত কোয়ারেন্টিন নীতিমালা কার্যকর রাখার কারণে আমরা কভিড-১৯ মহামারীকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছি।

বর্তমানে কভিড টেস্টে পজিটিভ হলে মালয়েশিয়ায় সাত দিনের হোম কোয়ারেন্টিনের নিয়ম রয়েছে। তবে চতুর্থ দিনে টেস্ট নেগেটিভ হলে নিভৃতবাসের বাধ্যবাধকতা থাকে না। স্বাস্থ্যমন্ত্রী বলেন, চলতি বছরের শেষ পর্যন্ত কোয়ারেন্টিনের এ নীতিমালা বজায় রাখবো।

সংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন ১৯৮৮ (অ্যাক্ট ৩৪২) উল্লেখ করে কাইরি জামালুদ্দিন আরো বলেন, এ আইনের অধীনে সরকার কভিড-১৯ মহামারী নিয়ন্ত্রণে লকডাউন ও বিধিনিষেধ আরোপ করতে পারে। নিয়ম ভঙ্গকারীদের এক হাজার রিঙ্গিত বা ৩১০ ডলার পর্যন্ত জরিমানা অথবা ছয়মাসের কারাদণ্ডও দিতে পারে সরকার।

সম্প্রতি কভিড বিধিনিষেধ শিথিল করেছে সিঙ্গাপুর, হংকং ও জাপান। মহামারী নিয়ন্ত্রণে সফলতা অর্জনের পাশাপাশি অর্থনৈতিক পুনরুদ্ধারকে এ সিদ্ধান্তের কারণ হিসেবে বলছে দেশগুলো। তবে এ অঞ্চলের বৃহৎশক্তি চীন সমালোচনা সত্ত্বেও জিরো টলারেন্স নীতি বজায় রেখেছে।

আরও পড়ুন: চীনের সঙ্গে সম্পর্ক: দোষী সাব্যস্ত নাসার গবেষক ঝেংডং চেং

ঢাকা/এসএ

শেয়ার করুন

কোয়ারেন্টিন নীতিমালায় পরিবর্তন আনছে না মালয়েশিয়া

আপডেট: ০৬:৫২:২৯ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২