০৯:২৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

খুরশিদ আলম ইউনিয়ন ক্যাপিটালের নতুন চেয়ারম্যান

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:২৯:০৮ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২
  • / ১০৩৩১ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. জি. এম. খুরশিদ আলম। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ড. আলম ১৯৮১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস ( প্রশাসন ) ক্যাডারের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। ১৯৯৫ সালে তিনি প্রাথমিকভাবে প্রেষণে বিশ্বব্যাংকে যোগদান করেন এবং পরবর্তীতে সরকারী চাকুরী থেকে পদত্যাগের পর সেই সংস্থায় অব্যাহত থাকেন, যেখানে তিনি আগস্ট ২০১২ সালে অবসর নেওয়ার আগপর্যন্ত সাউথ এশিয়া প্রাইভেট সেক্টর অ্যান্ড ফাইন্যান্স (এসএএসএফপি) বিভাগে সিনিয়র বেসরকারী খাত উন্নয়ন বিশেষজ্ঞ হিসাবে দায়িত্ব পালন করেন|

২১ অগাস্ট অনুষ্ঠিত ইউনিয়ন ক্যাপিটালের ২৯১ তম পরিচালনা পর্ষদের সভায় জি. এম. খুরশিদ আলম, পিএইচডি, প্রতিষ্ঠানটির নতুন চেয়াম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড এর পরিচালনা পর্ষদের সভায় ইসি সিকিউরিটিজ লিমিটেডের প্রতিনিধিত্ব করছেন ।

এরআগে ড. জি.এম. খুরশীদ আলম ২০১৪ থেকে “দ্য পলিসি রিসার্চ ইনস্টিটিউশনস অফ বাংলাদেশ” (পিআরআই) এর অপারেশনস ডিরেক্টর হিসাবে দায়িত্ব পালন করছেন।

এছাড়াও তিনি প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান, মবিল-যমুনা লিমিটেডের স্বতন্ত্র পরিচালক এবং প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালকের পদেও অধিষ্ঠিত আছেন।

ড. আলম ১৯৯০ সালে যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি সম্পন্ন করেন। এর আগে তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম.এ সম্পন্ন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম.এ এবং বি. এ (অনার্স) সম্পন্ন করেন যথাক্রমে ১৯৭৬ এবং ১৯৭৫ সালে। 

ড. আলম ১৯৯০ সালে যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি সম্পন্ন করেন। এর আগে তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম. এ সম্পন্ন করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম.এ এবং বি. এ (অনার্স) সম্পন্ন করেছেন যথাক্রমে ১৯৭৬ এবং ১৯৭৫ সালে।

এছাড়াও জনাব আলম বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন এবং বিশ্ব ব্যাংক থেকে বিভিন্ন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ নিয়েছেন।

অন্যদিকে, তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের হার্ভার্ড ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (এইচআইআইডি) থেকে বেসরকারিকরণ এবং ব্যক্তিগত অংশগ্রহণের পেশাগত প্রশিক্ষণ নিয়েছেন এবং ইনস্টিটিউট ফর পাবলিক– প্রাইভেট পার্টনারশিপ, ওয়াশিংটন ডিসি, ইউএসএ থেকে পাবলিক – প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রশিক্ষণ নিয়েছেন|

আরও পড়ুন: মূল্য সংবেদনশীল তথ্য নেই মেট্রো স্পিনিংয়ের

ঢাকা/টিএ

শেয়ার করুন

খুরশিদ আলম ইউনিয়ন ক্যাপিটালের নতুন চেয়ারম্যান

আপডেট: ০৬:২৯:০৮ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২