০৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

খুলনায় চলছে জ্বালানি তেল ব্যবসায়ীদের ধর্মঘট

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:৪৯:৫২ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২
  • / ১০৪০১ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: জ্বালানি তেল বিক্রির কমিশন ও ট্যাংকলরি ভাড়া বৃদ্ধিসহ ৩ দফা দাবিতে ১২ ঘণ্টার জন্য প্রতীকী ধর্মঘট ডেকেছে জ্বালানি তেল ব্যবসায়ীরা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সোমবার (২২ আগস্ট) ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনার পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন এবং ১৫ জেলায় সরবরাহ বন্ধ থাকবে। এ ধর্মঘট ডেকেছে বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতি ও বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনসহ ৪টি সংগঠন।

এ বিষয়ে বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতির খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ মুরাদ হোসেন বলেন, খুলনা ৩টি ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ এবং খুলনা বিভাগের ১০ জেলা ও বৃহত্তর ফরিদপুরের ৫ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ আছে। তবে পেট্রোল পাম্প খোলা আছে।

বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ফরহাদ হোসেন বলেন, জ্বালানি তেলের দাম বাড়ানো হলেও আনুপাতিক হারে জ্বালানি তেল বিক্রির কমিশন বাড়ানো হয়নি। ডিপো থেকে ৪০ কিলোমিটারের বাইরে ট্যাংকলরি ভাড়া বৃদ্ধি করতে হবে। এছাড়া পেট্রোল পাম্পের উপর আরোপিত বিভিন্ন সংস্থার লাইসেন্স প্রথা বাতিল করতে হবে।

ঢাকা/এসএম

শেয়ার করুন

খুলনায় চলছে জ্বালানি তেল ব্যবসায়ীদের ধর্মঘট

আপডেট: ০১:৪৯:৫২ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২