খুলনায় মামুনুল হকের জামিন না মঞ্জুর
- আপডেট: ০৩:৩০:৪৯ অপরাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১
- / ১০৩৪৩ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদকঃ খুলনায় হেফাজতে ইসলামীর সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রবিবার (১০ অক্টোবর) বেলা ১১ টার দিকে কারাগার থেকে খুলনা অতিরিক্ত মাহানগর দায়রা জজ এসএম আশিকুর রহমানের আদালতে হাজির করা হয় মামুনুল হককে।
এর আগে, গত শুক্রবার বিকেল ৪ টা ৫০ মিনিটে কাশিমপুর কারাগার থেকে কঠোর পুলিশ পাহারায় খুলনা জেলা কারাগারে আনা হয় তাকে। রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ শামীম আহমেদ পলাশ এ তথ্য নিশ্চিত করেছেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আদালত সূত্র জানায়, নগরীর সোনাডাঙ্গা থানায় দায়ের করা বিস্ফোরক মামলায় রবিবার স্বাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। নির্ধারিত দিনে স্বাক্ষী উপস্থিত না হওয়ায় আগামী ২২ নভেম্বর পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।
রাষ্ট্র পক্ষের আইনজীবী শেখ শামীম আহমেদ পলাশ জানান, বেলা ১১টার দিকে হেফাজত নেতা মামুনুল হককে আদালতে উপস্থিত করা হয়। বিচার কাজ শুরু হয়েছে। আজ সাক্ষ্যগ্রহণের নির্ধারিত দিন ছিল। সাক্ষী উপস্থিত না হওয়ায় আগামী ২২ নভেম্বর সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট লস্কর শাহ আলম আদালতে জামিনের আবেদন করেন। আদালত মামলার গুরুত্ব বিবেচনা করে মামুনুলের জামিন নাঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামুনুল হকের বিরুদ্ধ নারী ও শিশু নির্যাতন, পুলিশি কাজে বাধা, ভাঙচুর এবং সন্ত্রাসী কার্যক্রমসহ ২৭টি মামলা রয়েছে।
গত ১৮ এপ্রিল দুপুর ১২টার দিকে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হককে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ।
ঢাকা/এমটি



































