০৮:১২ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

গর্বাচেভের শেষকৃত্যে থাকছে না পুতিন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:১১:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
  • / ১০৩৪৯ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্ক: সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ নেতা মিখাইল গর্বাচেভকে সমাহিত করার প্রস্তুতি চলছে। তবে মস্কোর এ অনুষ্ঠানে থাকছে না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর বিবিসি ও আলজাজিরার। গর্বাচেভ ফাউন্ডেশন জানায়, শেষকৃত্য অনুষ্ঠান শুরু হবে স্থানীয় সময় ১০টায়। এসময় গর্বাচেভের প্রতি সম্মানার্থে সর্বশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সোভিয়েত ইউনিয়নের এ নেতা ছিলেন পশ্চিমা বিশ্বের পছন্দের। রাশিয়ার যে সংস্কার তিনি করেছিলেন তার ফল দেখে গেছেন নিজ চোখে।

৯১ বছর বয়সে গত মঙ্গলবার মৃত গর্বাচেভের শেষকৃত্য অনুষ্ঠান রাষ্ট্রীয় মর্যাদা পাচ্ছে না। এ ছাড়া ব্যস্ততার কারণে অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

গর্বাচেভ ১৯৮৫ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত পতনের আগ পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের নেতৃত্ব দেন। তার পদত্যাগের মধ্য দিয়ে সোভিয়েত ইউনিয়নের পতন হয় এবং স্নায়ুযুদ্ধের অবসান হয়। 

১৯৩১ সালে কৃষক পরিবারে জন্ম নেওয়া গর্বাচেভ ১৯৫৪ সালে কমিউনিস্ট পার্টিতে যোগ দিয়ে পরের ৩১ বছরে শীর্ষ পদে পৌঁছান। আফগানিস্তানে সোভিয়েত সেনা পাঠানোর নীরব বিরোধীদের একজন ছিলেন গর্বাচেভ। রাশিয়ায় মতপ্রকাশের অভাবনীয় সুযোগ দেন। তার সময়েই রাশিয়ার আইনসভার প্রথম অবাধ নির্বাচন হয়। 

অর্থনৈতিক স্থবিরতা কাটাতে নিকিতা ক্রুশ্চেভের পথ ধরে জোসেফ স্তালিনের আমলের কঠোর রাষ্ট্রনিয়ন্ত্রিত শাসনকাঠামো ভেঙে ফেলেন। তবে এসব সংস্কার সোভিয়েতকে দুর্বলতর করে পতনের পথে নিয়ে যায়। পুতিনের মতে, যা বিশ শতকের সবচেয়ে বড় রাজনৈতিক বিপর্যয়।

আরো পড়ুন: ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় ১৭৪৬ জনের মৃত্যু

ঢাকা/এসএ

শেয়ার করুন

গর্বাচেভের শেষকৃত্যে থাকছে না পুতিন

আপডেট: ০৩:১১:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২