১২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

গলে রেকর্ড গড়ে পাকিস্তানের জয়

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:০৯:০১ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২
  • / ১০৪০০ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: গলে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে পাকিস্তানের সামনে লক্ষ্য ছিল ৩৪২ রানের। ম্যাচের পঞ্চম দিনে সেই লক্ষ্যে পৌঁছে গেছে পাকিস্তান, বাবর আজমের দল জয় পেয়েছে চার উইকেটে।  গলে এটিই সবচেয়ে বড় লক্ষ্য তাড়া করে জেতার রেকর্ড।পাকিস্তানের এই রান তাড়ায় সবচেয়ে বেশি অবদান ওপেনার আব্দুল্লাহ শফিকের।

৪০৮ বলে ১৬০ রান করে অপরাজিত থাকেন তিনি। এই ইনিংসে তিনি মাত্র ৬টি চার ও একটি ছক্কা হাঁকিয়েছেন। দলীয় ৩০৩ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়েছিল পাকিস্তান। কিন্তু সপ্তম উইকেটে অবিচ্ছিন্ন ৪১ রানের জুটি গড়েন ‍শফিক ও মোহাম্মদ নওয়াজ। নওয়াজ অপরাজিত থাকেন ১৯ রানে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

রান তাড়ায় অবদান রেখেছেন অধিনায়ক বাবর আজম, ওপেনার ইমাম-উল-হক ও উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। বাবর করেন ৫৫, ইমামের ব্যাট থেকে আসে ৩৫, আর রিজওয়ানের অবদান ৪০।

দ্বিতীয় ইনিংসেও দারুণ বোলিং করেছেন লঙ্কান বাঁহাতি স্পিনার প্রভাত জয়সুরিয়া, শিকার করেছেন চারটি উইকেট। এছাড়া রমেশ মেন্ডিস ও ধনঞ্জয়া ডি সিলভা পেয়েছেন একটি করে উইকেট। ম্যাচসেরা হয়েছেন আব্দুল্লাহ শফিক। এই জয়ের ফলে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান।

ঢাকা/এসএ

শেয়ার করুন

গলে রেকর্ড গড়ে পাকিস্তানের জয়

আপডেট: ০৫:০৯:০১ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২