০৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
গোটা ইউরোপকে হুমকির মুখে ফেলেছে রাশিয়া: জেলেনস্কি
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৪:২৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২
- / ১০৪১৭ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল ডেস্ক: ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আশপাশে চরম উত্তেজনাকর পরিস্থিতি অব্যাহত রয়েছে। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার এক ভিডিওবার্তায় সতর্ক করেছে, রাশিয়ার হঠকারিতায় গোটা ইউরোপ আজ হুমকির মুখে। খবর ইয়েনি সাফাকের।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
জেলেনস্কি বলেছেন, ইউরোপের সবচেয়ে বৃহৎ এ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটিকে রুশ বাহিনী এখন সেনাঘাঁটি বানিয়েছে। এখানে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে এ থেকে বিকিরণ ঘটলে গোটা ইউরোপের মানুষ এতে দুর্ভোগে পড়বে। বিদ্যুৎকেন্দ্রের আশপাশে হামলার জন্য দুপক্ষই পরস্পরকে দায়ী করা অব্যাহত রেখেছে।
ইউক্রেনে সামরিক অভিযান শুরুর কিছু দিন পরই মার্চ মাসে রাশিয়া ওই স্থাপনাটি দখল করে নেয়।
ঢাকা/এসএ
ট্যাগঃ
ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আশপাশে চরম উত্তেজনাকর পরিস্থিতি অব্যাহত রয়েছে। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার এক গোটা ইউরোপকে হুমকির মুখে ফেলেছে রাশিয়া: জেলেনস্কি









































