০১:৩০ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

গোড়ালির ইনজুরিতে এশিয়া কাপ শেষ হাসান মাহমুদের

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:০৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২
  • / ১০৩৬৭ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: এশিয়া কাপের ঐচ্ছিক অনুশীলনে ইনজুরিতে পড়েছেন ডানহাতি পেসার হাসান মাহমুদ। জিম্বাবুয়ে সিরিজে দারুণ বোলিং করা এই পেসার ডান পায়ের গোড়ালিতে চোটে পড়েছে। এশিয়া কাপে খেলতে পারবে না হাসান। এছাড়া গোড়ালির ইনজুরিতে পড়েছে আরেক ক্রিকেটার শেখ মাহেদি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ শুরু হবে ২৭ আগস্ট। বাংলাদেশ ম্যাচ খেলবে ৩০ আগস্ট। হেড কোচ রাসেল ডমিঙ্গো কিংবা টি-২০ দলের টেকনিক্যাল কনসালট্যান্টের দায়িত্ব পাওয়া শ্রীধরন শ্রীরাম এখনও দলে যোগ দেননি।

দলের ক্রিকেটাররা ব্যাটিং কোচ জেমি সিডন্সের অধীনে সাকিব-মুশফিক-মেহেদিরা অনুশীলন করছেন। অনুশীলনে এসেছিলেন পেসার হাসানও। ফিল্ডিং অনুশীলনে গোড়ালিতে চোট পান তিনি। ওই ইনজুরি থেকে সেরে উঠতে তার তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে বলে জানা গেছে।

ইনজুরির কারণে পেসার হাসান মাহমুদ বেশ কিছুদিন দলের বাইরে ছিলো। জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজে একাদশে ঢোকেন তিনি। দেড় বছর পর খেলতে নেমে ভালো করেন ওয়ানডে সিরিজেও। এশিয়া কাপে ইনজুরির কারণে বেশ ক’জন তারকা ক্রিকেটারকে পাচ্ছে না বাংলাদেশ। লিটন দাস-ইয়াসির রাব্বি ইনজুরিতে। শনিবার ব্যান্ডেজ বাধা হাত নিয়ে অনুশীলনে আসে নুরুল হাসান।

ঢাকা/এসএ

শেয়ার করুন

গোড়ালির ইনজুরিতে এশিয়া কাপ শেষ হাসান মাহমুদের

আপডেট: ০৪:০৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২