১২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

গ্রিসের উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে মৃত্যু ১৫

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৪৬:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২
  • / ১০৪২৬ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্ক: গ্রিসের লেসবস দ্বীপের উপকূলে এজিয়ান সাগরে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে গেছে। এতে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে ডুবে যাওয়া জলযানটিতে প্রায় ৪০ জন আরোহী ছিল বলে গ্রিসের কোস্টগার্ড জানিয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের। কোস্টগার্ড জানিয়েছে, সাগর থেকে ১৫টি মৃতদেহ ও ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আরও ২০ জন নিখোঁজ রয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

প্রবল বাতাসের কারণে উদ্ধারকাজে বিঘ্ন ঘটছে। গ্রিসের কোস্টগার্ডের একটি জাহাজ ও বিমানবাহিনীর একটি হেলিকপ্টার তল্লাশি ও উদ্ধার অভিযানে যোগ দিয়েছে। ডুবে যাওয়া জলযানটির কোনো কোনো আরোহী সাঁতরে তীরে পৌঁছে থাকতে পারেন এমন সম্ভাবনায় লেসবস দ্বীপের উপকূল ধরেও তল্লাশি চালানো হচ্ছে। দ্বীপের দূরবর্তী একটি এলাকায় আটকা পড়া এমন ৩ জনকে উদ্ধার করা হয়েছে।

জলযানটি লেসবসের পূর্ব দিকের সাগরে ডুবেছে। গ্রিসের এ দ্বীপটির অবস্থান তুরস্কের উপকূলের খুব কাছে। এটি বুধবারের পর অভিবাসন প্রত্যাশীদের বহনকারী দ্বিতীয় জলযানডুবির ঘটনা। এর আগে বুধবার গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কিথিরার কাছে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী আরেকটি জলযান প্রবল ঢেউয়ের তোড়ে পাথুরে এলাকায় ধাক্কা খেয়ে ডুবে যায়। গ্রিসের কর্তৃপক্ষ সেখান থেকে ৩০ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে।

আরও পড়ুন: রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

ঢাকা/এসএ

শেয়ার করুন

গ্রিসের উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে মৃত্যু ১৫

আপডেট: ১১:৪৬:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২