০৭:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

ঘরের দরজায় কাফনের কাপড়, এলাকায় আতঙ্ক

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:১৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২
  • / ১০৫৮১ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: ঘরের দরজার সামনে রাখা কাফনের কাপড়, আগর বাতি ও কর্পূর। এ ঘটনায় এলাকায় চাপা আতঙ্ক বিরাজ করছে। বুধবার (১৩ জুলাই) রাতে চট্টগ্রামের বোয়ালখালীর সারোয়াতলী ইউনিয়নের পূর্ব খিতাপচর আদুখার বাড়িতে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ নিয়ে নিজেদের নিরাপত্তা চেয়ে বুধবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন গৃহকর্তা মিজানুর রহমান।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তিনি বলেন, রাতে আমার ঘরের দরজার সামনে কে যেন লাল ব্যাগের মধ্যে আতর, আগর বাতি, কর্পূর ও একসেট কাফনের কাপড় রেখে যায়। এরপর থেকে আমার পরিবারের সবাই আতঙ্কে রয়েছি।

মিজানুর রহমান জানান, ঈদের পরদিন স্থানীয় এক ব্যক্তির সঙ্গে তাদের ঝগড়া হয়। ধারণা করা হচ্ছে তারাই হয়তো এই ঘটনা ঘটাতে পারে।

সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বেলাল হোসেন বলেন, এলাকায় যারা ডাকাতি, চুরি, মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করছে তাদের এভাবেই হুমকি দিচ্ছে সন্ত্রাসীরা। সারোয়াতলীর খিতাপচর এলাকায় প্রতিদিনই মাদকের হাট বসে। এ ব্যাপারে প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়া দরকার।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, কে বা কারা কাফনের কাপড় দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে। এর রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

ঢাকা/টিএ

শেয়ার করুন

ঘরের দরজায় কাফনের কাপড়, এলাকায় আতঙ্ক

আপডেট: ০৬:১৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২