চকবাজারে আগুন: হোটেল মালিক গ্রেপ্তার
- আপডেট: ০১:২২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২
- / ১০৩৫৫ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুরান ঢাকার চকবাজারের কামালবাগে প্লাস্টিক গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনের নিচে থাকা বরিশাল হোটেলের মালিক ফখরুদ্দিনকে গ্রেপ্তার করেছে চকবাজার থানা পুলিশ। তাকে লালবাগের নিজ বাসা থেকে মঙ্গলবার গ্রেপ্তার করা হয়।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জাফর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভবন মালিক ও প্লাস্টিক কারখানার মালিককে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সোমবার দুপুর ১২টার দিকে চকবাজারে পলিথিন কারখানায় লাগে। এ ঘটনায় ছয় জনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।
এদিকে আগুন লাগার ঘটনায় নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এ ঘোষণা দিয়েছেন। তার বরাত দিয়ে মঙ্গলবার সকালে মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
ঢাকা/এসএ







































