০৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

চকবাজারে নিহতদের দুই লাখ টাকা করে দেবে সরকার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:৪৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২
  • / ১০৪৩৩ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: রাজধানীর চকবাজারে আগুন লাগার ঘটনায় নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এ ঘোষণা দিয়েছেন বলে তার বরাত দিয়ে মঙ্গলবার মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সোমবার চকবাজারের পলিথিন ও প্লাস্টিক কারখানার অগ্নিকাণ্ডে ৬ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তারা ওই ভবনের নিচতলায় বরিশাল হোটেলের কর্মচারী।

হোটেলের ওপর মাচায় ঘুমন্ত অবস্থায় আগুন লাগায় বের হতে পারেনি। সেখানেই তারা পুড়ে মারা যায়। পোড়া হাত দেখে লাশের সন্ধান মেলে। শেষ মুহূর্তে আপনজনদের ফোন করেও সাহায্য পায়নি দুজন।

ঢাকা/এসএ

শেয়ার করুন

চকবাজারে নিহতদের দুই লাখ টাকা করে দেবে সরকার

আপডেট: ০১:৪৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২