০৮:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

চট্টগ্রামে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৫৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২
  • / ১০৩৫৮ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: চট্টগ্রামের বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকায় খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ জুলাই) দুপুর ১টার দিকে কল্পলোক আবাসিকের ৫ নম্বর ব্রিজের নিচে পানিতে ডুবে মৃত্যু হয় তাদের। 

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

মারা যাওয়া শিশুরা হলো, কল্পলোক আবাসিক এলাকার লিজার কলোনির মো. মনির হোসেনের ছেলে মো. শামীম (১০) ও একই এলাকার মো. আয়ুব আলীর ছেলে রবিউল ইসলাম (৭)

শিশু দুইটির প্রতিবেশী মো. ফারুক বলেন, শিশু দুইটি কল্পলোক আবাসিক এলাকার ৫ নম্বর ব্রিজের নিচে খেলছিল। এক পর্যায়ে সবার অগোচরে পানিতে পড়ে যায় তারা। পরে স্থানীয়রা দুই শিশুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চট্টগ্রামের পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান ঢাকা পোস্টকে বলেন, বাকলিয়া থেকে পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুই শিশুর মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

ঢাকা/এসএম

শেয়ার করুন

চট্টগ্রামে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট: ০৬:৫৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২