চট্টগ্রামে পাহাড়ধসে স্কুলছাত্রের মৃত্যু
- আপডেট: ০৬:৩৩:০২ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২
- / ১০৩৪২ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: চট্টগ্রামের পাঁচলাইশ থানার চশমাহিল গ্রিনভ্যালি আবাসিক এলাকায় পাহাড়ধসে আবু রায়হান (১১) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সোমবার (২০ জুন) ভোরে এ দুর্ঘটনা ঘটে। আবু রায়হান কুমিল্লার লাকসাম থানার ইছাপুর গ্রামের দ্বীন মোহাম্মাদের ছেলে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দীন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চশমাহিলের গ্রিনভ্যালি আবাসিক এলাকায় পাহাড়ের পাশে স্থানীয় দ্বীন মোহাম্মদের একটি দোকান ছিল। তার ছেলে রায়হান রোববার দিনগত রাতে ওই দোকানে ঘুমিয়ে পড়ে। ভোরে পাহাড়ধসে দোকানের পাশের একটি দেয়াল দোকানের ওপর ধসে পড়ে। এতে দোকানের মধ্যে ঘুমন্ত রায়হানের মৃত্যু হয়।
রায়হান ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। সকালে পরিবারের লোকজন মরদেহ গ্রামের বাড়ি লাকসামে নিয়ে গেছেন বলে জানান ওসি।
ঢাকা/এসএম







































