০৭:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

চট্টগ্রামে ২০০ টাকায় দেখা যাবে ওয়ানডে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:০১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২
  • / ১০৪৭৫ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে দর্শকদের বিপুল আগ্রহ লক্ষ্য করা গেছে। সিরিজ জেতার পর আগামী ১০ ডিসেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিতব্য ম্যাচটিতেও  দর্শকদের আগ্রহ থাকাটাই স্বাভাবিক। অনলাইনে টিকিট কেনার সুযোগ না থাকায় সরাসরি লাইনে দাঁড়িয়ে টিকিট কিনতে হবে সমর্থকদের।  চট্টগ্রামে শুক্রবার থেকে ৬ ক্যাটাগরির টিকিট কিনতে পারবেন দর্শকরা। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

চট্টগ্রামের জহুর আহমেদে চৌধুরী স্টেডিয়ামে আগামী শনিবার তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি মাঠে গড়াবে। দিবারাত্রির ম্যা চের জন্য বৃহস্পতিবার টিকিটের মূল্যতালিকা প্রকাশ করেছে বিসিবি। বাংলাদেশ ও ভারতের মধ্যকার শেষ ওয়ানডে ম্যাচের সর্বনিম্ন টিকিটির দাম নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। ছাদখোলা পূর্ব গ্যালারিতে দর্শকরা ২০০ টাকার বিনিময়ে খেলা দেখতে পারবেন। অন্যদিকে পশ্চিম গ্যালারি মূল্য ধরা হয়েছে ৩০০ টাকা। ক্লাব হাউজ ৫০০ এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের মূল্য ১০০০ টাকা। সবচেয়ে মূল্যবান টিকিট গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফ টপ হসপিটালিটি, যার মূল্য ১৫০০ টাকা।

আরও পড়ুন: ভারতের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা

সাগরিকা (বিটাক সার্কেলের কাছে) ও এম এ আজিজ স্টেডিয়ামের টিকিট কাউন্টার থেকে সরাসরি টিকিট কিনতে পারবেন দর্শকরা। ৯ ডিসেম্বর সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকিট বিক্রি হবে। এছাড়া সীমিত সংখ্যক টিকিট মিলবে ম্যাচের দিন সকালে।

ঢাকা/টিএ

শেয়ার করুন

চট্টগ্রামে ২০০ টাকায় দেখা যাবে ওয়ানডে

আপডেট: ০৫:০১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২