চট্টগ্রাম কারাগারে আসামির মৃত্যু
- আপডেট: ০৫:৩৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২
- / ১০৩৩০ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মো. জামাল উদ্দিন ওরফে জামাল ডাকাত (৬৭) নামে এক হাজতি আসামির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুন) ভোর সোয়া ৪টার দিকে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির কর্মকর্তা (তদন্ত) সাদিকুর রহমান।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
জামাল উদ্দিন সাতকানিয়া থানার খাগরিয়া গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। জানা যায়, গত ১১ ফেব্রুয়ারি থেকে দুটি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আসেন জামাল উদ্দিন।
সোমবার দিবাগত রাতে হঠাৎ অসুস্থবোধ করলে তাকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি দেখে কারা হাসপাতালের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ভোররাত সোয়া ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান।
ঢাকা/টিএ







































