০৫:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ-সম্ভাবনা নিয়ে কর্মশালা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৪৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২
  • / ১০৪০১ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল ও বাংলাদেশ কম্পিউটার সমিতির যৌথ উদ্যোগে ‘ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলেশন (ফোরআইআর) চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

রাজধানীর ধানমন্ডির বিসিএস ইনোভেশন সেন্টারে এ কর্মশালার আয়োজন করা হয়।

স্বাগত বক্তব্যে বিসিএস সভাপতি মো. শাহিদ-উল-মুনীর বলেন, প্রযুক্তিশিল্পে নিত্যনতুন সম্ভাবনার ক্ষেত্র উন্মোচিত হচ্ছে। জ্ঞানই শক্তির জায়গায় এখন জ্ঞান, তথ্য ও উদ্ভাবনকে শক্তির মাধ্যম হিসেবে বিবেচনা করা হচ্ছে। চতুর্থ শিল্প বিপ্লবে দেশীয় প্রযুক্তি উদ্যোক্তাদের সমৃদ্ধ করতে আমরা সময়োপযোগী এই কর্মশালার আয়োজন করেছি। চতুর্থ শিল্প বিপ্লবের সম্ভাবনা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে আমরা প্রযুক্তি ব্যবসায় সফলতা অর্জন করবো।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের স্টার্টআপ পলিসি ও ইনকিউবেশন স্ট্র্যাটেজি কনসালটেন্ট আশিকুর রহমান রূপক।

তিনি বলেন, বর্তমান বিশ্বে জ্বালানি শক্তির চেয়ে ডাটা অধিক মূল্যবান। ভবিষ্যতের যুগ ডাটার ওপর নির্ভরশীল। তাই ডাটার গুরুত্বকে যে যতো বেশি পর্যবেক্ষণ করতে সক্ষম হবে সে তত বেশি সফল হবে।

তিনি আরও বলেন, উদ্ভাবন মূলত দুটি বিষয়ের ওপর নির্ভর করে। তা হলো- কী ও কেন। এই দুটি বিষয়ের ওপর ভিত্তি করেই নতুন কিছুর পথচলা শুরু হয়। চারটি বিষয়ের ওপর উদ্ভাবনের কার্যাবলী নির্ভর করে। ডিসরাপশন, ডিফিউশন, ডিস্ট্রাকশন ও ডিলেমা।এছাড়াও চতুর্থ শিল্প বিপ্লব, সাইকেলস ও প্যারাডিমের ওপর বিষদ আলোচনা করেন তিনি।

কর্মশালায় বিসিএসের সাবেক সভাপতি এস এম ইকবাল, সরকারি কর্মকর্তা, প্রতিষ্ঠানে কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ঢাকা/বিএইচ

শেয়ার করুন

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ-সম্ভাবনা নিয়ে কর্মশালা

আপডেট: ১২:৪৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২