চলচ্চিত্রে বিনোদনের পাশাপাশি যেন দেশপ্রেমের শিক্ষাও থাকে: প্রধানমন্ত্রী
- আপডেট: ০৪:১৯:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২
- / ১০৩৫১ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: সিনেমায় বিনোদনের পাশাপাশি শিক্ষা, সমাজ সংস্কার এবং দেশপ্রেমের মতো বিষয়গুলো তুলে ধরতে কলাকুশলীদের প্রতি আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি বলেছে, আমাদের সবার মধ্যে যে একটা সুপ্ত প্রতিভা আছে, সেই প্রতিভাটাকে বের করে নিয়ে এসে একটা বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটাই কিন্তু চলচ্চিত্র করতে পারে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
কাজেই সেই কাজটাই আমাদের করতে হবে বেশি করে।বুধবার (২৩ মার্চ) সকালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০ প্রদান অনুষ্ঠানে এ কথা বলে তিনি। অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয় তিনি।
গত ১৫ ফেব্রুয়ারি ২০২০ সালের মুক্তিপ্রাপ্ত সিনেমার জন্য মোট ২৭ বিভাগে ৩২ জনকে চলচ্চিত্র পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছিল সরকার। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর পক্ষে পুরস্কার বিতরণ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।
তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু এবং তথ্য সচিব মো. মকবুল হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলো অনুষ্ঠানে।
ঢাকা/এসএ





































