০৯:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

চাদে সোনার খনিতে সংঘর্ষে নিহত ১০০

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:২৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২
  • / ১০৩৮১ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্ক: এক সপ্তাহ আগে আফ্রিকার দেশ চাদের উত্তরাঞ্চলের এক প্রত্যন্ত মরূভূমি অঞ্চলে সোনার খনির শ্রমিকদের মধ্যে সংঘর্ষে ১০০ জন নিহত হয়েছেন। আফ্রিকান নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, চাদের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল দাউদ ইয়ায়া ব্রাহিম জানিয়েছেন, দুই স্বর্ণ খনি শ্রমিকদের মধ্যে একটি সাধারণ বিরোধ থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষ হয়েছে মৌরিতানিয়া ও লিবিয়ার লোকদের মধ্যে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

দেশটির যোগাযোগমন্ত্রী আবদেরামান কৌলামাল্লা এক বিবৃতিতেও সংঘর্ষে নিহতের বিষয়টি নিশ্চিত করেছে। তিনি জানিয়েছেন, ঘটনাস্থল দেশটির রাজধানী এম জামেনা থেকে ১ হাজার কিলোমিটার উত্তর-পূর্বের দূর্গম অঞ্চলে।

চাদ মূলত বিস্তীর্ণ পাহাড়ি ও মরুভুমি অধ্যুষিত দেশ। দেশটিতে প্রচুর খনি রয়েছে। লিবিয়া, নাইজার, সুদানের মত প্রতিবেশী দেশগুলো থেকে আসা সোনার খনির শ্রমিকরাই দেশটির খনিগুলো পরিচালনা করে থাকে। দেশটিতে সোনার খনিতে সংঘর্ষের ঘটনা নতুন নয়। আবদেরামান বলেন, সংঘর্ষের জায়গাটি একটি দূর্গম অঞ্চল, স্থানটি প্রায় আইনহীন। কিন্তু সেখানে সোনা আছে, তাই সেখানে সংঘর্ষ হয়।

এদিকে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী (ফ্যাক্ট) এই ঘটনার জন্য সরকারী বাহিনীকেই দায়ী করেছে এবং এটিকে হত্যা হিসেবে দাবি করেছে্ন। তাদের দাবি স্থানটিতে ২০০জন নিহত হয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী দাউদ ইয়ায়া দেশটির সশস্ত্র বাহিনীর সম্পৃক্তার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনী মোটেও গুলি চালায়নি এবং সেখানে ২০০জন নিহত হয়নি।’

ঢাকা/এসএ

শেয়ার করুন

চাদে সোনার খনিতে সংঘর্ষে নিহত ১০০

আপডেট: ১২:২৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২