০৫:২৮ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

চালু হচ্ছে ডাটা ছাড়া ফেসবুক মেসেঞ্জার, পাঠানো যাবে টেক্সট

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:৩৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১
  • / ১০৪১৭ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: এবার মোবাইলে ইন্টারনেট না থাকলেও জরুরি প্রয়োজনে ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে টেক্সট পাঠানো যাবে। এমনই এক সুবিধা চালু করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও মোবাইল অপারেটরগুলো। এজন্য ‘শুধু টেক্সটের মাধ্যমে যোগাযোগের জন্য ফেসবুক মেসেঞ্জার ও ডিসকভার অ্যাপ’ উদ্বোধন করা হবে। একই সঙ্গে ‘মোবাইল ডাটা প্যাকেজ নির্দেশিকা’ও প্রকাশ করবে বিটিআরসি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউট

মঙ্গলবার বেলা ১২টায় বিটিআরসির সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে ‘মোবাইল ডাটা প্যাকেজ নির্দেশিকা এবং শুধুমাত্র টেক্সটের মাধ্যমে ফেসবুক মেসেঞ্জার ও ডিসকভার অ্যাপ’ উদ্বোধন করা হবে। বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং সচিব মো. খলিলুর রহমান উপস্থিত থাকবেন।

বিটিআরসির এক কর্মকর্তা জানান, সবার সবসময় ডাটা (ইন্টারনেট) থাকে না। গ্রাহকরা যাতে ডাটা ছাড়াই টেক্সট পাঠাতে পারেন, সে জন্য অপারেটররা মিলে এই সুবিধা চালু করছে।

ঢাকা/এমটি 

শেয়ার করুন

চালু হচ্ছে ডাটা ছাড়া ফেসবুক মেসেঞ্জার, পাঠানো যাবে টেক্সট

আপডেট: ০৫:৩৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১