১০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

চালু হয়েছে শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুট

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:০৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২
  • / ১০৪৬৭ বার দেখা হয়েছে

প্রতিকী ছবি

বিজনেস জার্নাল প্রতিবেদক: টানা প্রায় দুই মাস বন্ধ থাকার পর মুন্সীগঞ্জের লৌহজংয় উপজেলার শিমুলিয়া ঘাট থেকে শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে পুনরায় লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল থেকে এই নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু হয়।

বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ) পুনরায় এই নৌযানগুলো চালু করার ব্যবস্থা গ্রহণ করে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

স্বল্প দূরত্বের যাত্রীদের ভোগান্তি নিরসনের পাশাপাশি এবং ঘাটমুখী বিভিন্ন পেশার জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে ঘাট ব্যবস্থাপনায় প্রাণ ফিরিয়ে আনা ও ঘাটকেন্দ্রিক রাজস্ব আদায়ের বিষয়টি নিশ্চিত করতে বিআইডব্লিউটিএ থেকে নৌযান চালুর এই উদ্যোগ নেওয়া হয়েছে। 

এ উদ্যোগের সঙ্গে শিমুলিয়া ঘাটমুখী বিভিন্ন লোকাল বাস মালিক সমিতি, স্পিডবোট মালিক সমিতি, লঞ্চ মালিক সমিতিসহ সংশ্লিষ্ট সব ইজারাদাররা একমত হয়েছেন। শুরুতে শিমুলিয়া থেকে মাঝিকান্দি নৌপথে যাত্রী পারাপারে ৩০টি লঞ্চ ও ৩০-৪০ স্পিডবোট চলাচল করবে।

উল্লেখ, গত ২৬ জুন থেকে পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু হলে কার্যত অচল হয়ে পড়ে শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুট। এ কারণে এই রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দুই মাস বন্ধ থাকার পর আজ থেকে পুনরায় চলাচল শুরু হলো।

আরো পড়ুন: যেখানে পাওয়া যাবে সেখান থেকে তেল আনা হবে: সালমান এফ রহমান

ঢাকা/এসএ

শেয়ার করুন

চালু হয়েছে শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুট

আপডেট: ০৭:০৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২