০৭:৪১ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

চিকিৎসকের শরণাপন্ন রাশমিকা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:২০:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২
  • / ১০৪২৪ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। সম্প্রতি চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন তিনি।

সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটছে রাশমিকার। এরই মধ্যে এই অভিনেত্রী সম্প্রতি হায়দরাবাদে ডা. গুরুবারেড্ডির কাছে গিয়েছিলেন, ভারতের নামকরা অর্থোপেডিকসদের একজন তিনি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রাশমিকার সঙ্গে একটি ছবি পোস্ট করেন গুরুবারেড্ডি। তিনি জানান, হাঁটুর সমস্যায় ভুগছেন এই নায়িকা। তবে তা গুরুতর নয়। খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন। পাশাপাশি তিনি জানান, ‘পুষ্পা’ সিনেমায় রাশমিকার অভিনয় তার অনেক পছন্দ হয়েছে।

রাশমিকার ঝুলিতে বর্তমানে তামিল, তেলেগু ও হিন্দি ভাষার একাধিক সিনেমা রয়েছে। মুক্তির অপেক্ষায় তার প্রথম বলিউড সিনেমা ‘গুডবাই’। বিকাশ বেহল পরিচালিত এই সিনেমায় আরো অভিনয় করছেন অমিতাভ বচ্চন। আগামী ৭ অক্টোবর এই সিনেমা ‍মুক্তি পাবে।

এদিকে খুব শিগগির ‘পুষ্পা টু’ বা ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমার শুটিং শুরু করবেন রাশমিকা। গত ডিসেম্বরে মুক্তি পায় এই ফ্যাঞ্চাইজির প্রথম সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’। সুকুমার পরিচালিত এই সিনেমা বক্স অফিসে ৩০০ কোটি রুপির বেশি আয় করেছে।

আরও পড়ুন: একই ওয়েব সিরিজে মালাইকার প্রাক্তন এবং বর্তমান

ঢাকা/টিএ

শেয়ার করুন

চিকিৎসকের শরণাপন্ন রাশমিকা

আপডেট: ১১:২০:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২