০৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

চড়ের ভয়ে হেলমেট পরে গ্র্যামির মঞ্চে উপস্থাপক

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:৫৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২
  • / ১০৩৩৪ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: অস্কারের চড়-কাণ্ড নিয়ে কম শোরগোল হয়নি। এর মাধ্যেই বসেছে গ্র্যামির জমকালো আয়োজন। তবে মজার বিষয় হচ্ছে- অস্কারের আলোচিত সেই ঘটনার প্রভাব পড়েছে গ্র্যামিওতেও। উপস্থাপক নাটে বারগাটজে ডনস মঞ্চে এসেছে হেলমেট পড়ে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

অনুষ্ঠানের আরেক উপস্থাপক লেভার বার্টন গ্র্যামির আসরে মজা করে বলে, “এখন সবাইকে সাবধান করে দিয়ে জানাতে চাই যে আমাদের পরবর্তী উপস্থাপক একজন কমেডিয়ান। বুঝতেই পারছেন কী বলতে চাইছি…! অনুরোধ করবো সবাই নিজ আসনেই অবস্থান করুন এবং নিজেদের হাত নিয়ন্ত্রণ করুন।” ক্রিস রকের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা প্রসঙ্গে নাটে বারগাটজে বলে, “কমেডিয়ানদের এখন থেকে অ্যাওয়ার্ড শোগুলোতে হেলমেট পরে কৌতুক করতে হবে।”

হলিউডের সবচেয়ে সম্মানজনক পুরস্কার ৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থাপক ও কৌতুক অভিনেতা ক্রিস রককে চড় মারে উইল স্মিথ। শারীরিক সমস্যার কারণে উইল স্মিথের স্ত্রী জাডার চুল পড়ে যায়। এই বিষয়টি নিয়ে কৌতুক করে ক্রিস রক। আর তখনই ধীর পায়ে স্টেজে উঠে সঞ্চালককে কষে চড় মারে উইল স্মিথ। তবে সেই সময়ে হাসিমুখে পরিস্থিতি সামলে নিয়েছে রক। স্মিথের বিরুদ্ধে কোনো অভিযোগও করেনি।

এদিকে সংগীত জগতের সবচেয়ে আলোচিত পুরস্কার গ্র্যামি ঘোষণার এ সন্ধ্যাটি স্মরণীয় হয়ে থাকবে। কারণ যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ আয়োজনে ভাষণ দিয়েছে। তার উপস্থিতিতে সংগীত জগতের সবচেয়ে বড় এই রাতে পুরস্কারপ্রত্যাশীরাও অবাক হয়ে যায়। অনুষ্ঠানের মাঝখানেই পর্দায় উপস্থিত হয় ইউক্রেইনের প্রেসিডেন্ট।

ঢাকা/এসএ

শেয়ার করুন

চড়ের ভয়ে হেলমেট পরে গ্র্যামির মঞ্চে উপস্থাপক

আপডেট: ০৭:৫৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২