ছেলেকে নিয়ে বাড়ি ফিরেছে সোনম
- আপডেট: ০৩:৪৯:২০ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২
- / ১০৩৯৭ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: বলিউড অভিনেতা অনিল কাপুরের মেয়ে অভিনেত্রী সোনম কাপুর ছেলেকে নিয়ে বাবার বাড়ি ফিরেছে। অভিনেত্রী প্রথম সন্তানের মা হয়েছেন। শনিবার (২০ আগস্ট) মুম্বাইয়ের একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি।
এবার ছেলেকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন ‘সাওয়ারিয়া’ সিনেমার নায়িকা।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সন্তানকে নিয়ে বাবা অনিল কাপুরের বাসায় উঠেছেন সোনম।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, নাতিকে স্বাগত জানাতে বাড়ির দরজায় অপেক্ষা করছিলেন অনিল। এই সময় তাকে বেশ উচ্ছ্বসিত দেখাচ্ছিল। এছাড়া এ উপলক্ষে পূজারও আয়োজন করা হয়। পরবর্তী সময়ে মিষ্টিও বিতরণ করেন অনিল কাপুর।
দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর ২০১৮ সালের ৮ মে আনন্দ আহুজার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন সোনম। এরপর গত মার্চে অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি জানান। গত ২০ আগস্ট সন্তানের জন্ম দিয়েছেন সোনম। এটি তাদের প্রথম সন্তান।
আরও পড়ুন: মা হলেন সোনম কাপুর।
ঢাকা/টিএ




































