০২:১১ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

ছেলের সঙ্গে কথা বলার সুযোগ পেলেন শাহরুখ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৫২:৫২ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১
  • / ১০৩০০ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদনঃ অবশেষে বাবার সঙ্গে দু’মিনিট কথা বলার সুযোগ পেলেন আরিয়ান খান। মাদক-কাণ্ডে গ্রেপ্তার হওয়ার পর এই প্রথম তাদের কথা হয়েছে বলে জানা গিয়েছে।

এর আগে, মাদক কাণ্ডে গ্রেফতার হয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। শনিবার (২ অক্টোবর) রাতে মুম্বাই উপকূলে একটি প্রমোদতরী থেকে মাদক পার্টি করার সময় তাকেসহ মোট ৮ জনকে আটক করে ভারতের মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বা এনসিবি। এরপর জিজ্ঞাসাবাদ শেষে আরিয়ানসহ ৩ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর এই প্রথম তাদের কথা হয়েছে বলে জানা গিয়েছে। টেলিফোনে স্বল্প সময়ে তাদের এই কথোপকথনটি হয়। তবে দিনের কোন সময়ে এটি হয়েছে, তা জানায়নি সংবাদমাধ্যমগুলো।

এদিকে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) সূত্র বলছে, কর্মকর্তারা তাকে জেরা করার সময়ে বার বার কান্নায় ভেঙে পড়ছিলেন ২৩ বছরের তারকা-সন্তান। জেরার সময়ে আরিয়ান জানিয়েছেন, চার বছর ধরে তিনি মাদক নিচ্ছেন। আপাতত এনসিবি-র হেফাজতে রয়েছেন তিনি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, শাহরুখের ছেলেকে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস’ (এনডিপিএস)-আইনের আওতায় গ্রেফতার করা হয়েছে। পরোয়ানায় লেখা রয়েছে, ৩০ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ বড়ি ও নগদ ১,৩৩,০০০ টাকা উদ্ধার হয়েছে মুম্বাই থেকে গোয়াগামী প্রমোদতরীর টার্মিনালে।

গ্রেফতারের আগে তার জবানবন্দিও ধারণ করেছে ভারতীয় পুলিশ। সেখানে অনুশোচনা প্রকাশ করে আরিয়ান খান বলেন, ‘মাদক নিয়ে ভুল করেছি।’

এনসিবি সূত্রে খবর, শাহরুখ পুত্রের সরঞ্জাম থেকেও মাদক উদ্ধার হয়েছে। তার লেন্স রাখার বাক্সে নেশাদ্রব্য পাওয়া গেছে। সেই পার্টিতে জামাকাপড়ের সেলাই, মেয়েদের ব্যাগের হাতলের মধ্যেও লুকিয়ে রাখা হয়েছিল মাদক। আটকের আগে আরিয়ান চরস খেয়েছিলেন।সূত্র: ইন্ডিয়া টুডে

ঢাকা/ এনবি

শেয়ার করুন

ছেলের সঙ্গে কথা বলার সুযোগ পেলেন শাহরুখ

আপডেট: ০২:৫২:৫২ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১