জওয়ানের টিজারে শাহরুখের বাজিমাত
- আপডেট: ০১:২৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২
- / ১০৩৮১ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: দক্ষিণী সিনেমার জনপ্রিয় নির্মাতা অ্যাটলি নির্মাণ করছেন শাহরুখ খানকে নিয়ে সিনেমা। দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী নয়নতারাও থাকছে এই ছবিতে। ছবিটির নাম ‘জওয়ান’। গতকাল ১ মিনিট ২২ সেকেন্ডের টিজার মুক্তি পায়।
গত বছরের শেষের দিকে সিনেমাটিতে শাহরুখ খানের লুক সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়ার পর এ নিয়েও আলোচনা কম হয়নি। তবে শাহরুখ খান এ নিয়ে কিছুই জানায়নি। কিন্তু সদ্য মুক্তি পাওয়া এই টিজার সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, অ্যাটলি পরিচালিত নতুন এই সিনেমার নাম ‘জওয়ান’। এর মাধ্যমে বলিউড পেতে চলেছে শাহরুখ-নয়নতারা জুটিকে। দক্ষিণী গণ্ডি পেরিয়ে এই সিনেমার মাধ্যমে বলিউডে হাতে খড়ি হতে চলেছে পরিচালকেরও। বলিপাড়ার খবর, খুব তাড়াতাড়ি মুক্তি পাবে সিনেমাটির প্রথম ঝলক। যদিও কিং খান কিংবা পরিচালক এ নিয়ে কিছু বলেননি।
সিনেমাটিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। বাবা-ছেলের চরিত্রে অভিনয় করছেন তিনি। এজন্য প্রস্থেটিক মেকআপে দেখা যেতে পারে এই অভিনেতাকে।
ঢাকা/এসএ





































