১২:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

জনশুমারিতে ব্যাংকগুলোকে তথ্য দেওয়ার নির্দেশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:২৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২
  • / ১০৩৮০ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: জনশুমারি ও গৃহগণনাতে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে অংশগ্রহণ ও প্রয়োজনীয় তথ্য দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১ জুন) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে। দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর এ নির্দেশনা পাঠানো হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

নির্দেশনায় বলা হয়েছে, ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে আগামী ১৫ জুন সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে ১০ বছর পর্যায়বৃত্তি অনুসরণ করে ষষ্ঠ ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’ শুরু হবে। চলবে ২১ জুন পর্যন্ত। এ লক্ষ্যে ১৪ জুন দিনগত রাত ১২টা থেকে ‘শুমারি রেফারেন্স পয়েন্ট/সময়’ হিসেবে ধার্য করা হয়েছে। দেশের সব নাগরিকের অন্তর্ভুক্তি নিশ্চিতকরণসহ এ বৃহৎ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে শুমারিতে অংশগ্রহণ ও তথ্য প্রদানসহ সার্বিক সহায়তা নিশ্চিত করতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হলো।

ঢাকা/এসএ

শেয়ার করুন

জনশুমারিতে ব্যাংকগুলোকে তথ্য দেওয়ার নির্দেশ

আপডেট: ১১:২৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২