জনশুমারির উপলক্ষে ১৪ জুন ভাষণ দিবে প্রধানমন্ত্রী
- আপডেট: ০৮:২৬:০৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২
- / ১০৩৩২ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: জনশুমারি ও গৃহগণনায় জনগণ যাতে সক্রিয় অংশ নিয়ে সঠিক তথ্য দেয় সেজন্য সকল সংসদ সদস্যের সহায়তা চেয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি জানান, শুমারি শুরুর প্রাক্কালে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সোমবার (৬ জুন) সংসদে ৩০০ বিধিতে এক বিবৃতিতে পরিকল্পনামন্ত্রী বলেন, সংসদের সব সদস্যকে তিনি ব্যক্তিগতভাবে চিঠি দিয়েছেন। দেশের সব মানুষের আর্থ-সামাজিক তথ্য সংগ্রহে সারাদেশে আগামী ১৫ থেকে ২১ জুন সাতদিন একযোগে জনশুমারি ও গৃহ গণনা করবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
তিনি বলেন, শুমারির প্রচার কার্যক্রমের অংশ হিসেবে আগামী ৭ জুন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ উদ্বোধনী খামসম্বলিত স্মারক ডাকটিকিট অবমুক্ত করবেন। তিনি আরও জানান, শুমারি শুরুর প্রাক্কালে ১৪ জুন প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দিবেন।
এছাড়াও বহুল প্রচারিত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় নিয়মিত বিজ্ঞাপনের পাশাপাশি আগামী ১৫ জুন জনশুমারি বিষয়ে ক্রোড়পত্র প্রকাশ করা হবে।
ঢাকা/এসএ







































