০৯:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:২৯:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২
  • / ১০৪১৩ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তিনি বলেন, “গত ১৩ বছরে আমাদের সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের ফলে জলবায়ু পরির্বতনের ব্যাপক প্রভাব এবং ঘূর্ণিঝড়, বজ্রপাত, জলোচ্ছ্বাস, অতিবৃষ্টি, খরাসহ অন্যান্য চরম আবহাওয়ায় আগাম সতর্কতা ও আগাম পদক্ষেপ গ্রহণের মাধ্যমে জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি বহুলাংশে কমিয়ে আনা সম্ভব হয়েছে। বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম বর্তমানে বিশ্বে রোল মডেল। সঠিক ও সময়োপযোগী আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পূর্বাভাস প্রদানের লক্ষ্যে আমাদের সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের ফলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সার্বিক সক্ষমতা বৃদ্ধি পেয়েছে।”

প্রধানমন্ত্রী ‘বিশ্ব আবহাওয়া দিবস-২০২২’ উপলক্ষে এক বাণীতে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, “বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ২৩ মার্চ ‘বিশ্ব আবহাওয়া দিবস-২০২২’ পালন করা হচ্ছে জেনে তিনি আনন্দিত। এবারের প্রতিপাদ্য ‘আগাম সতর্কতা এবং আগাম পদক্ষেপ-দুর্যোগ ঝুঁকি হ্রাসে আবহাওয়া, পানি ও জলবায়ুর তথ্য’ বর্তমান প্রেক্ষাপটে যথাযথ, প্রাসঙ্গিক এবং অর্থবহ হয়েছে বলেও তিনি মনে করেন।”

শেখ হাসিনা বলেন, “বিজ্ঞানভিত্তিক আবহাওয়া ও জলবায়ুর উন্নততর পূর্বাভাস প্রদানের মাধ্যমে ‘রূপকল্প-২০৪১’ বাস্তবায়নে ‘বাংলাদেশ আঞ্চলিক আবহাওয়া ও জলবায়ু সেবা প্রকল্প (কম্পোনেন্ট-এ)’ বাস্তবায়ন করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে আবহাওয়া পরিষেবার মান বহুলাংশে বৃদ্ধি পাবে।”

তিনি আশা প্রকাশ করেন, “এ দিবস পালনের মধ্য দিয়ে দেশবাসীর মধ্যে আবহাওয়া, পানি ও জলবায়ু পরিবর্তনজনিত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কতা, আগাম পদক্ষেপ ও এর গুরুত্ব সম্পর্কে ইতিবাচক মনোভাব গড়ে উঠবে এবং দুর্যোগ ঝুঁকি হ্রাসে গণসচেতনতা বৃদ্ধি পাবে।”

প্রধানমন্ত্রী ‘বিশ্ব আবহাওয়া দিবস-২০২২’ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

ঢাকা/টিএ

শেয়ার করুন

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

আপডেট: ১১:২৯:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২