০৭:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

জার্মানির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন রাষ্ট্রপতি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:০৪:১৯ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১
  • / ১০৩২২ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক; চিকিৎসার জন্য ১২ দিনের জার্মানি ও যুক্তরাজ্য সফরের উদ্দেশ্যে আজ ঢাকা ত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব মুন্সি জালাল উদ্দিন জানান, কাতার এয়ার ওয়েজের একটি ভিভিআইপি ফ্লাইট (কিউওয়াই-৬৩৯) রাষ্ট্রপতিকে নিয়ে শনিবার (৯ অক্টোবর) ভোর ৪টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ডিপ্লোমেটিক কোরের ডিন ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচেরি। এছাড়া মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, মুখ্য সচিব, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্য ও জার্মানির রাষ্ট্রদূত, পুলিশের আইজিসহ অন্য কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এর আগে গতকাল রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানিয়েছেন, কাতার এয়ারওয়েজের একটি ভিভিআইপি ফ্লাইট রাষ্ট্রপতিকে নিয়ে আগামীকাল শনিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। সফরে লন্ডনের মোরফিল্ড আই হসপিটাল ও বুপা ক্রমওয়েল হসপিটালে রাষ্ট্রপতির স্বাস্থ্য পরীক্ষা করানোর কথা রয়েছে।

১২ দিনের সফর শেষে আগামী ২২ অক্টোবর বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি ফ্লাইটে রাষ্ট্রপ্রধান দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে- বলেন রাষ্ট্রপতির প্রেস সচিব। ৭৭ বছর বয়সী রাষ্ট্রপতি আবদুল হামিদ দীর্ঘদিন ধরে চোখের গ্লুকোমার সমস্যায় ভুগছেন। এর আগে দশম জাতীয় সংসদের স্পিকার ছিলেন তিনি। ওই সময় থেকেই তিনি লন্ডন ও জার্মানিতে স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন।

ঢাকা/এমটি 

শেয়ার করুন

জার্মানির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন রাষ্ট্রপতি

আপডেট: ১২:০৪:১৯ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১