জাহাজে পার্টি থেকে আটক শাহরুখপুত্র
- আপডেট: ০৫:১৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১
- / ১০৩৩৩ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদনঃ বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে আটক করেছে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)।
জানা যায়, ভারতের মুম্বাই থেকে গোয়াগামী একটি বিলাসবহুল ক্রুজ জাহাজে অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ানকে আটক করা হয়েছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এনসিবির বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানায়, শনিবার (২ অক্টবর) রাতে মুম্বাই থেকে গোয়ার উদ্দেশ্যে একটি বিলাসবহুল ক্রুজ যাত্রা করে। যাত্রীর ছদ্মবেশে কর্ডেলিয়া নামে বিলাসবহুল ওই ক্রুজে যাত্রা করেন তারাও। ক্রুজ মুম্বাই থেকে ছাড়ার কিছুক্ষণের মাঝেই শুরু হয় পার্টি।
এনসিবির কাছে খবর ছিল, মাঝ সমুদ্রে কর্ডেলিয়াতে পার্টি হবে এবং সেখানে মাদক সেবন করা হবে। পার্টির মাঝপথে অনেকেই যখন মাদক সেবনে টাল-মাতাল অবস্থা ঠিক সেই অবস্থাতেই হাতেনাতে ধরে ফেলেন এনসিবির সদস্যরা। বাজেয়াপ্ত হয় প্রচুর টাকার নিষিদ্ধ মাদক। তার মধ্যে কোকেন, হাশিশ, এমডিএমএ-র মতো মাদকও রয়েছে। অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেন এনসিবির সদস্যরা।
আটক হওয়া সেই ১০ জনের মধ্যেই রয়েছেন শাহরুখপুত্র আরিয়ান খান। শুধু বলিউড নয়, ফ্যাশন জগতের অনেকেও উপস্থিত ছিলেন সেখানে।
প্রসঙ্গত, গত বছর ভারতীয় সুপারস্টার সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মধ্য দিয়ে বেরিয়ে আসে তারকা মহলে মাদক সেবনের কাহিনী। বাদ ছিলেন না সুশান্তও। এরপরেই মাদক-কাণ্ডে উঠে আসতে থাকে একের পর এক নাম। জেরার মুখে পড়তে হয় দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর, রাকুলপ্রীতসহ আরো খ্যাতিমান তারকাদের। সুশান্তের মৃত্যুর পর থেকে এনসিবি যথেষ্ট তৎপর তাদের কাজের প্রতি।
ঢাকা/এমটি



































