০৪:১৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

জেএমআই সিরিঞ্জের ডিভিডেন্ড ঘোষণা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৪৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮
  • / ১১১১৫ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই সিরিঞ্জ ৩০ জুন, ২০১৮ সমাপ্ত অর্থবছরের জন্য ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। আজ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ৩০ জুন, ২০১৮ সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬.৮৬ টাকা। এর আগের বছর একই সময় যা ছিল ৬.৭৮ টাকা।

এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১৩.৬৪ টাকা এবং শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৭১.২৭ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৯ ডিসেম্বর সকাল ১১টায় স্কাই সিটি হোটেল, সিদ্ধেসরি রোড ঢাকায় অনুষ্ঠিত হবে। এজিএম সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২০ নভেম্বর।

ট্যাগঃ

শেয়ার করুন

জেএমআই সিরিঞ্জের ডিভিডেন্ড ঘোষণা

আপডেট: ০৪:৪৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮