জেএমআই হসপিটালের আর্থিক প্রতিবেদন প্রকাশ
- আপডেট: ০৫:১২:১০ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২
- / ১০৪১০ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্তির অনুমোদন পাওয়া কোম্পানি জেএমআই হসপিটাল রিকুইজট ম্যানুফ্যাকচারিং লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২১-ডিসেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৬ পয়সা। গত বছর একই সময়ে ৬১ পয়সা আয় হয়েছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির আইপিও পরবর্তী শেয়ার হিসাবে ইপিএস হয়েছে ৪৮ পয়সা।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২১-ডিসেম্বর’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ২৯ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ২১ পয়সা। আইপিও’র পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানির ইপিএস হয়েছে ৯৩ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩২ টাকা ৭৮ পয়সা। আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানির ইপিএস হয়েছে ২৯ টাকা ৫৪ পয়সা।
ঢাকা/টিএ



































