জেসিআই বাংলাদেশ ইনডিপেনডেন্স কাপে চ্যাম্পিয়ন ঢাকা সেন্ট্রাল
- আপডেট: ০৩:৫৩:০৫ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২
- / ১০৩৮৫ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ কর্তৃক ২৫শে মার্চ, ২০২২ তারিখে গুলশান ইয়ুথ ক্লাবে অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ২৫ মার্চ গুলশান ইয়ুথ ক্লাবে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের আয়োজনে বঙ্গবন্ধু ক্রিকেট চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
কাজী ফাহাদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলে, এই টুর্নামেন্টে জেসিআই ঢাকা সেন্ট্রাল চ্যাম্পিয়ন এবং রানার্স আপ হয়েছে জেসিআই ঢাকা সাউথ। “স্বাধীনতা মানে শেখ মুজিব, বঙ্গবন্ধু বাঙালির পরিচয়কে মূর্ত করেছে, বঙ্গবন্ধু বাঙালির ঠিকানা। মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা, শেখ হাসিনা শিশুদের উৎসাহিত করতে পরম মমতা ও ভালোবাসা নিয়ে আমাদের পাশে আছে। টুর্নামেন্ট শেষে বিশেষ অতিথিরা বিজয়ী দল ও খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করে।
জেসিআই ঢাকা সেন্ট্রাল দলের সদস্য রাসেল ম্যান অফ দ্যা ম্যাচে ঘোষিত হয়।
ঢাকা/এসএ





































