০৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

জ্বলন্ত ট্যাংকারকে দুই কিলোমিটার চালিয়ে নিয়ে গেলো ড্রাইভার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:২৬:৪২ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২
  • / ১০২৯৩ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্ক: সড়কের পাশে পেট্রল পাম্পে রাখা ট্যাংকারে হঠাৎ আগুন ধরে যায়। তখন জ্বলন্ত গাড়িটি মুহাম্মদ ফায়সাল প্রায় দুই কিলোমিটার দূরে নিয়ে যান। তিনি যেভাবে চালিয়ে নিয়ে যান, দেখে মনে হবে কোনো সিনেমার দৃশ্য। 

গত বৃহস্পতিবার দ্য এক্সপ্রেস ট্রিবিউনে প্রকাশিত এক খবরে জানা যায়, বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় এমন ঘটনা ঘটেছে। 

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যাওয়া নিজের ভিডিও সম্পর্কে ফায়সাল বলেন, ‘আমার তখন মনে হচ্ছিল ট্যাংকারটি বিস্ফোরিত হবে, আমি মারা যাব।’

ভয়ংকর মুহূর্তটির বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ‘আগুন দেখতে পেয়ে আমি দ্রুত গাড়িটি চালিয়ে নেওয়ার চেষ্টা করি, যদিও দাউ দাউ করে আগুন জ্বলছিল।’

তিনি বলেন, ‘আমার প্রথম চিন্তা ছিল মানুষের জীবন বাঁচানো। ধরেই নিয়েছি আমি মারা যাব, কিন্তু লোকজনকে (বাঁচানো) নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম।’

যখন লোকজন ট্যাংকার থেকে কালো ধোঁয়া বের হতে এবং আগুনের শিখা দেখতে পান, তারা চিৎকার করতে থাকেন। চালককে গাড়ি থামানোর অনুরোধ করতে থাকেন আতঙ্কিত লোকজন।

ট্যাংকারচালক আরও বলেন, প্রতিবার যখনই তিনি ট্যাংকার থামাবেন বলে সিদ্ধান্ত নেন, তখন কাছাকাছি কিছু লোক দেখতে পান। এতে তিনি ট্যাংকার চালিয়ে নিতে বাধ্য হন। একপর্যায়ে ট্যাংকারটি থামানো হলে আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়।

কাম্বরানি সড়কের বাসিন্দা আফাক আহমেদ বলেন, এই সাহসী চালকের জন্য প্রাদেশিক সরকারের উচিত বিশেষ পুরস্কার ঘোষণা করা।

অনেকগুলো মূল্যবান জীবন রক্ষা করায় এই লোকটির জন্য বিশেষ পুরস্কার ঘোষণা করতে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মির কুদ্দুস বিজেনজোরের প্রতি আহ্বান জানান তিনি।

ঢাকা/টিএ

শেয়ার করুন

জ্বলন্ত ট্যাংকারকে দুই কিলোমিটার চালিয়ে নিয়ে গেলো ড্রাইভার

আপডেট: ০৪:২৬:৪২ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২