জ্বালানি বাজারে রাশিয়ার তেলের বিকল্প নেই: আরব আমিরাত
- আপডেট: ১১:২৮:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
- / ১০৩৬২ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি মন্ত্রী সুহেল আল-মাজরুই বলেছে, রাশিয়ার তেল বিশ্বের জ্বালানি বাজারে অবশ্যই প্রয়োজন। কোনো তেল উৎপাদকই রাশিয়ার উৎপাদনের বিকল্প হয়ে উঠতে পারবে না। সোমবার (২৮ মার্চ) দুবাইয়ে তিনি এ কথা বলে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
ওপেক প্লাস জোটের গুরুত্বপূর্ণ সদস্য রাশয়া প্রতিদিন প্রায় ১০ মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করে বলে জানিয়েছে আল-মাজরুই। তার মতে, রাজনীতিকে এক পাশে রেখে আমাদের সেই পরিমাণ তেলের প্রয়োজন মেটানো উচিত। যদি কেউ ওই পরিমাণ তেল সরবরাহ করতে ইচ্ছুক না হয়, তাহলে কেউ রাশিয়ার বিকল্প হতে পারবে বলে মনে হচ্ছে না। খবর রয়টার্সের
এর আগে গত বৃহস্পতিবার (২৪ মার্চ) কাতারের জ্বালানি মন্ত্রী সাদ শেহরিদা আল-কাবি বলে, রাশিয়ার গ্যাস ছাড়া ইউরোপ চলতে পারবে না। প্রাকৃতিক গ্যাসের জন্য ইউরোপ রাশিয়ার বিকল্প বের করতে চাইছে, এটা ‘বাস্তব সম্মত নয়’। রাশিয়ার ওপর ইউরোপের যে নির্ভরতা, তার বিকল্প উৎস পাওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করে তিনি।
ইউক্রেন সংকটের পর বিশ্বে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) অন্যতম জোগানদাতা কাতারকে বিকল্প উৎস হিসেবে চাইছে ইউরোপ। এ প্রসঙ্গে আল-কাবি বলে, ইউরোপের সবাই তাদের সঙ্গে যোগাযোগ করেছে। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাশিয়ার বিকল্প উৎস খুঁজছে, তা মোটেও সহজ হবে না।
সৌদি আরবের পর রাশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রুড রপ্তানিকারক দেশ। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্রের পাশাপাশি কয়েকটি দেশ মস্কোর তেল ও গ্যাস কেনা বন্ধ করার ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং অন্যান্য দেশ উপসাগরীয় আরব তেল উৎপাদনকারী দেশগুলোকে উৎপাদন বাড়াতে এবং অপরিশোধিত তেলের দাম কমিয়ে আনতে সহায়তা করার আহ্বান জানিয়ে আসছে।
ঢাকা/এসএ






































