০৩:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

জয়পুরহাটে একতা এক্সপ্রেস লাইনচ্যুত

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:২৮:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২
  • / ১০৩৫৯ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। শনিবার ভোর ৫টার দিকে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর রেলস্টেশনে ট্রেনটির একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। ওই ঘটনার পর থেকে আক্কেলপুর রেলস্টেশনে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন, বগুড়ার সান্তাহার রেলস্টেশনে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেন ও নীলফামারীর চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছে। এতে ট্রেন যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আক্কেলপুরের স্টেশন মাস্টার তোফাজ্জল হোসেন বলেন, একতা এক্সপ্রেস ট্রেনটি আজ ভোর চারটা ৪৮ মিনিটে আক্কেলপুর রেলস্টেশন ছেড়ে যায়। ট্রেনটি ছেড়ে যাওয়ার ১২ মিনিট পর আক্কেলপুর উপজেলার তিলকপুর রেলস্টেশনে ট্রেনটির একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। ট্রেনটি তিলকপুর রেলস্টেশনে আটকে আছে। তিনি আরও বলেন, দ্রুত রেললাইন সচলের চেষ্টা চলছে। তবে আরও কিছু সময় লাগবে।

ঢাকা/এসএ

শেয়ার করুন

জয়পুরহাটে একতা এক্সপ্রেস লাইনচ্যুত

আপডেট: ১১:২৮:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২