টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
- আপডেট: ১১:৫০:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
- / ১০৪৬১ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে আগেভাগেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। আজ শনিবার টসে জিতে ফিল্ডিংয়ে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এবার টাইগারদের মিশন শেষ লক্ষ্যে হোয়াইটওয়াশ করার।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ভারত। সিরিজের প্রথম দুই ম্যাচের মতো তৃতীয় ম্যাচেও টস ভাগ্য ভালো ছিল ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাসের।
এর আগে সিরিজের প্রথম ম্যাচে মেহেদী হাসান মিরাজের বীরত্বে ১ উইকেটের নাটকীয় জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতেও নায়ক মিরাজ। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়ে দলকে ব্যাটিং বিপর্যয়ের মুখ থেকে বাঁচান তরুণ উদীয়মান এ অলরাউন্ডার। বল হাতেও এই দুই ম্যাচেই অবদান রেখেছেন মিরাজ। আর তাতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।
আরও পড়ুন: হোয়াইটওয়াশের মিশনে মাঠে নামছে বাংলাদেশ
৭ বছর আগে দেশের মাঠে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচ জয়ের পর শেষ ম্যাচে হেরে যায় বাংলাদেশ। এবার সেই স্মৃতি ভুলে ভারতকে হোয়াইট ওয়াশ করতে চায় টাইগাররা।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, এবাদত হোসেন।
ভারত একাদশ: লোকেশ রাহুল (অধিনায়ক), শিখর ধাওয়ান, ইশান কিশান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, উমরান মালিক, মোহাম্মদ সিরাজ, অক্ষর প্যাটেল, কুলদ্বীপ যাদব।
ঢাকা/টিএ






































