০১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
টস হারলেন সোহান, ফিল্ডিংয়ে বাংলাদেশ
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৪:৪৯:০৪ অপরাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২
- / ১০৩৪৭ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: অধিনায়কত্ব ক্যারিয়ারের শুরুর ম্যাচে টসভাগ্য পাশে পেলেন না নুরুল হাসান সোহান। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে টস জিতেছে স্বাগতিক জিম্বাবুয়ে। আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে তারা।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সোহানের অধীনে নতুন চেহারার বাংলাদেশ দল নিজেদের প্রথম ম্যাচে টস হেরে আগে ফিল্ডিং করতে নামবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচের একাদশ থেকে পরিবর্তন আনা হয়েছে তিনটি।
জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ সাত টি-টোয়েন্টি ম্যাচের ছয়টিতেই জিতেছে বাংলাদেশ। তবে সবমিলিয়ে নিজেদের শেষ ১৩ টি-টোয়েন্টি ম্যাচে টাইগারদের জয় মাত্র একটিতে। এই অবস্থা থেকে উত্তরণের মিশনেই নামছে বাংলাদেশ।
ঢাকা/এসএম
ট্যাগঃ
অধিনায়কত্ব ক্যারিয়ারের শুরুর ম্যাচে টসভাগ্য পাশে পেলেন না নুরুল হাসান সোহান। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে টস জিতেছে স্বাগতিক জিম্বাবুয়ে। টস হারলেন সোহান ফিল্ডিংয়ে বাংলাদেশ





































