টস হেরে তিন পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
- আপডেট: ০৭:৪৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
- / ১০৩৯৬ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: শারজাহর মতো দুবাই স্টেডিয়ামেও টস গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে টস জয়ের সুবিধা ঘরে তুলতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে টস হেরেছে সাকিব আল হাসান। শুরুতে ব্যাটিং করতে হবে তাদের।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
পিচ রিপোর্টে রাসেল অরনাল্ড জানিয়েছে, একই উইকেটে ভারত ও হংকং-এর ম্যাচ হয়েছে। শুষ্ক উইকেট, ঘাষ নেই। উইকেট ব্যাটিং সহায়ক হবে। সামান্য যেটুকু ঘাষ আছে উইকেটে পেসাররা তা থেকে সামান্য সুবিধা পেতে পারে। কিন্তু সেটা খুব বেশি নয়।
আগের ম্যাচে ওপেন করা দুজন—এনামুল হক ও মোহাম্মদ নাঈমকে বাদ দিয়েছে বাংলাদেশ। দলে নেই অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও। এ তিনজনের বদলে দলে এসেছেন সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ ও ইবাদত হোসেন।
বাংলাদেশ একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, তাসকিন আহমেদ
আরো পড়ুন: রাশিয়ার তেল পরীক্ষায় সময় লাগবে এক সপ্তাহ
ঢাকা/এসএ





































