০২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

টাইসনের ঘুষি খেয়েও আমি দাঁড়িয়ে ছিলাম: বিজয় দেবারাকোন্ডা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৩৮:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
  • / ১০৩৫১ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: দক্ষিণের পরিচালক পুরি জগন্নাথ আর সুপারস্টার বিজয় দেবারাকোন্ডা আবার এক হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) মুম্বাইয়ের রেসকোর্সের এক রেস্তোরাঁয় রাজকীয় এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয় তাঁর আগামী ছবি ‘জন গণ মন’-এর কথা ঘোষণা করে। এদিনের সংবাদ সম্মেলনে বিজয় তাঁর আগামী এই ছবির পাশাপাশি আরও নানান কথা বলে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

জানা গেছে, বিজয় অভিনীত ‘লাইগার’ ছবি মুক্তির অপেক্ষায় আছে। এই ছবিতে বিজয়ের বিপরীতে বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডেকে দেখা যাবে। আর এই ছবির অন্যতম সেরা চমক হলো খ্যাতনামা বক্সার মাইক টাইসন। তাঁকে ‘লাইগার’-এ অতিথিশিল্পী হিসেবে দেখা যাবে।

মাইক টাইসনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে বিজয় বলে, ‘আমাদের এই ধরিত্রীতে চারজন সবচেয়ে বড় তারকা। আর এই চারজন হলো মাইকেল জ্যাকসন, জ্যাকি চ্যান, ব্রুস লি, মাইক টাইসন। পৃথিবীর সব প্রান্তের মানুষ তাঁদের চেনে। মাইকেল জ্যাকসন আর ব্রুস লি আমাদের ছেড়ে চলে গেছে। আছে শুধু জ্যাকি চ্যান, মাইক টাইসন। তাঁদের মধ্যে আমি মাইক টাইসনের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। আমি তাঁর সঙ্গে আড্ডা মেরেছি। একসঙ্গে বসে খেয়েছি। এমনকি টাইসনের ঘুষিও খেয়েছি। টাইসন আমার মুখে ঘুষি মেরেছিলো, আর আমার মাথা ঝনঝনিয়ে উঠেছিল। তবে আমি কিন্তু দাঁড়িয়ে ছিলাম। ভাবুন, টাইসনের ঘুষি খেয়েও আমি দাঁড়িয়ে ছিলাম। এখন আমি যেকোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। এ ছাড়া তাঁর সঙ্গে আরও অনেক স্মৃতি আছে, যা আমি বলতে পারব না। আমার কাছে সারা জীবন তা থেকে যাবে।’

এই সাংবাদ সম্মেলনে বিজয়ের ‘জেজিএম’ ছাড়া উঠে আসে ‘পুষ্পা’, ‘আরআরআর’ ছবির সাফল্যের কথা। এই দক্ষিণি সুপারস্টার পরিচালক রাজামৌলিকে ধন্যবাদ জানিয়ে বলে, ‘রাজামৌলি স্যার প্যান ইন্ডিয়া ছবির জন্য এক নতুন দরজা খুলে দিয়েছে। খুব শিগগির প্যান ইন্ডিয়া ছবিকে ভারতীয় সিনেমা বলা হবে। আমরা বিগ বাজেটের হলিউড ছবি দেখে থাকি। এবার আমরা যদি আমাদের আসল ক্ষমতা দেখাই, তাহলে ওরা আমাদের দরজায় কড়া নাড়বে।’ তিনি আরও বলে, ‘আমি আমার নিজস্ব এক চিন্তাভাবনা আপনাদের সঙ্গে শুধু ভাগ করে নিচ্ছি। আমাদের দেশের জনসংখ্যা বেশি। আর আমার মনে হয়, এটা আমাদের বড় শক্তি। হলিউডে বিগ বাজেটের ছবি বানানো হয়। ওদের স্টাররা বড়।

ওরা অনেক বেশি ব্যবসা করে। আর এসবের পেছনে আসল কারণ হলো, অনেক বেশিসংখ্যক মানুষ ইংরেজিতে কথা বলে আর এই ভাষা বোঝে। তাই ওদের জনপ্রিয়তা বেশি। সত্যি বলতে, আমি কখনোই মনে করি না যে হলিউড তারকারা আমাদের তারকাদের চেয়ে বেশি প্রতিভাবান। তাই ভারতীয় সিনেমাকে আরও বৃহত্তর পরিসরে মেলে ধরতে হলে আমাদের এক হতে হবে।’

ঢাকা/এসএ

শেয়ার করুন

টাইসনের ঘুষি খেয়েও আমি দাঁড়িয়ে ছিলাম: বিজয় দেবারাকোন্ডা

আপডেট: ১১:৩৮:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২