টাঙ্গাইলে রেল যোগাযোগ স্বাভাবিক
- আপডেট: ১১:৩০:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২
- / ১০৩৭৪ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার সাড়ে ১০ ঘণ্টা পর ঢাকা থেকে উত্তরবঙ্গ ও দক্ষিণাঞ্চলগামী রেললাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে লাইনচ্যুত মালবাহী ট্রেনের বগিটি রেললাইন থেকে অপসারণ করা হয়। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এর আগে সোমবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকাগামী মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন স্টেশনে বিভিন্ন গন্তব্যগামী ট্রেন আটকা পড়ে। শীতের মধ্যে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।
আরও পড়ুন: জামায়াত আমির ডা. শফিকুর আটক
পশ্চিম রেলওয়ের অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার লিয়াকত শরীফ বলেন, উত্তরবঙ্গ থেকে চালবাহী ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় ট্রেনটি কালিহাতীর রাজাবাড়ি রেলক্রসিং পার হওয়ার সময় একটি বগির চারটি চাকাসহ লাইনচ্যুত হয়। পরে সাড়ে ১০ ঘণ্টা পর মঙ্গলবার সকাল ৯টার দিকে বগিটি উদ্ধার করা হয়।
ঢাকা/এসএ







































