টানা উত্থানে এসএমইতে লেনদেনের সমাপ্তি
- আপডেট: ০৩:৫৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২
- / ১০৩৫৬ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই মার্কেটে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৬ জুন) সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ এসএমই মার্কেটে টাকার অংকে লেনদেন কমেছে। আজ ৭৫ পয়েন্ট বেড়ে লেনদেনের সমাপ্ত হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছ।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ এসএমইতে ১৬ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৪ কোটি ৫২ লাখ টাকা কম। গতকাল এসএমইতে ২১ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসএমইএক্স সূচক ৭৫ পয়েন্ট বা ৫.৪০ শতাংশ বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৭২ পয়েন্টে।
আজ এসএমইতে ১৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১২টি কোম্পানির শেয়ার দর বেড়েছে। আর ১টি কোম্পানির শেয়ার দর কমেছে।
ঢাকা/এসএ

























