টার্নওভারের শীর্ষে যেসব কোম্পানি
- আপডেট: ০৩:০২:৪০ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২
- / ১০৩২৫ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৫ জুন) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। আজ কোম্পানিটির ৩৮ কোটি ৬৫ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বিডিকম। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি ২৯ লাখ ৩৬ হাজার টাকার।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
শেফার্ড ইন্ডাস্ট্রিজ ২০ কোটি ৪১ লাখ ৫০ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ফু-ওয়াং ফুড, ওরিয়ন ফার্মা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, জিএসপি ফাইন্যান্স, ডেলটা লাইফ, লাফার্জ হোলসিম এবং সিলকো ফার্মা।
ঢাকা/এসএ































