টার্নওভারের শীর্ষে যেসব কোম্পানি
- আপডেট: ০৩:৫৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২
- / ১০৩৬২ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৪ জুলাই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন। আজ কোম্পানিটির ২৩ কোটি ৪৯ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মতিন স্পিনিং। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ৮২ লাখ ৫৩ হাজার টাকার।
কেডিএস লিমিটেড ১৬ কোটি ৮৪ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে প্রাইম টেক্সটাইল, ফরচুন সুজ, সাফকো স্পিনিং, সোনালী পেপার, ন্যাশনাল ব্যাংক, শাইনপুকুর সিরামিকস এবং ইন্ট্রাকো সিএনজি।
ঢাকা/এসএ































