টিকা নিন, নইলে মরতে হবে
- আপডেট: ১২:৩৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
- / ১০৩৮৬ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: জার্মানির স্বাস্থ্যমন্ত্রী জেনস স্পান নিজ দেশের নাগরিকদের দ্রুত টিকা নেওয়ার তাগিদ দিয়েছেন। সোমবার (২২ নভেম্বর) জার্মানির রাজধানী বার্লিনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। জেনস স্পান বলেন, করোনার ডেল্টা ধরনকে প্রতিহত করতে হলে টিকার বিকল্প নেই। টিকা নিন। নইলে এবারের শীত মৌসুম শেষ হতে হতে হয় সবাই করোনায় ভুগবেন, নয়তো মরবেন। তিনি বলেন, টিকা বাধ্যতামূলক করার পক্ষে আমি নই। তবে নৈতিক দায়িত্ববোধ থেকে সবার টিকা নেওয়া উচিত। খবর ডয়সে ভেলের
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউট
জার্মানিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৪৮৯ জন এবং মারা গেছেন ২০৪ জন। উল্লেখ্য, জার্মানিসহ ইউরোপের অনেকে দেশেই কিছুদিন ধরে করোনার সংক্রমণ বাড়ছে। এতে নতুন করে বিধিনিষেধ জারি করেছে কর্তৃপক্ষ। কিন্তু লকডাউনসহ নতুন বিধিনিষেধের বিরোধিতায় নেদারল্যান্ডস, অস্ট্রিয়া ও ইতালিসহ অনেক দেশেই বিক্ষোভ হচ্ছে।
ঢাকা/এমটি





































